ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২০:৫৬:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

রাজধানীর মিরপুরে দুই কিশোরীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকা থেকে অপহরণের পর দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাদের বয়স ১৪ ও ১২ বছর। 

ডিবি মিরপুর জোন অপহৃত ওই দুই কিশোরীকে উদ্ধার করেছে । গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) তাদের পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
জানা গেছে, গত মাসের ২৯ তারিখ রাত আনুমানিক ১০টায় দুই বান্ধবী বাসা থেকে বের হয়। পরে পূর্বপরিচিত আরমান, সাব্বির, আল-আমিন ও নুরুল্লাহ তাদের জোরপূর্বক তুলে নিয়ে

আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে ডিবি পুলিশ তাদের গত সোমবার উদ্ধার করে।

(এসআই) কামাল পাশা জানান, গত ২৯ সেপ্টেম্বর মিরপুর-১ থেকে দুই কিশোরী নিখোঁজ হয়। পরে সোমবার (৪ অক্টোবর) তাদের উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তাদের ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীরা জানায়,তাদের আটকে রেখে পূর্ব পরিচিত চার জন ধর্ষণ করে । ভুক্তভোগীদের একজন ৭ম শ্রেণীর ও আরেকজন ৪র্থ শ্রেণীর ছাত্রী বলে জানা যায়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, সকালে ধর্ষণের শিকার দুই কিশোরীকে ডিবি ওসিসিতে ভর্তি করে রেখে গেছে। জানতে পেরেছি ২৯ সেপ্টেম্বর তারা মিরপুর থেকে নিখোঁজ হয়।