রাজধানীর মিরপুরে নিখোঁজ ৪ কিশোরী উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ৭ কিশোরীর মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) রাতে নেত্রকোনা এবং ঢাকার সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের। মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া চার জন হলেন- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া, মেরিনা।
পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) এএসএম মাহাতাব উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি মিরপুর মডেল থানা এলাকা থেকে চার তরুণী নিখোঁজ হয়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে। চার জনের মধ্যে দুই জনকে নেত্রকোনা এবং দুই জনকে সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধার চার জনের মধ্যে দুই জন শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয়। তাদের মধ্যে একজন ১৩ বছরের গৃহকর্মী এবং অন্যজন ওই বাসার ১৪ বছর বয়সী কিশোরী। তারা নিখোঁজ হওয়ার ঘটনায় পরের দিন শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই বাসার গৃহকর্ত্রী।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে দুই জন নিখোঁজ হন গত ২৯ সেপ্টেম্বর ও অন্য দুই জন নিখোঁজ হন গত ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর নিখোঁজ হন জাকিয়া ও জামিয়া পল্লবী। ৩ অক্টোবর নিখোঁজ হন রোদসী স্টেলা ও মেরিনা।
তিনি বলেন, তারা ঠিক কী কারণে নিখোঁজ হয়েছিল বা কোনো চক্রের মাধ্যমে নিখোঁজ হয়েছে কি না তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে।
এদিকে গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে তিন কলেজছাত্রী নিখোঁজ হয়। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার। এখনও তাদের খোঁজ মেলেনি।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











