ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১১:২৮:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

রাজধানীর যেসব এলাকা ৬ ঘণ্টা গ্যাসহীন থাকবে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আজ ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অ্যালাইমেন্টের মধ্যে অবস্থিত নির্মাণাধীন জুরাইন ফুটওভার ব্রিজের পশ্চিম পাশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছয় ঘণ্টা জিয়া সরণি, জুরাইন, দোলাইরপাড়, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড, মীরহাজিরবাগসহ আশপাশের এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

-জেডসি