ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১১:২৬:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

রাজধানীর কয়েকটি এলাকায় আজ গ্যাস থাকবে না

রাজধানীর কয়েকটি এলাকায় আজ গ্যাস থাকবে না

পাইপলাইন প্রতিস্থাপনের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আজ বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। সকালে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা তেজগাঁও, তেজকুনিপাড়া, নাখালপাড়াসহ আশেপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের অধীনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের দ্বিতীয় ফেজের দ্বিতীয় পর্যায়ের গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন এবং গ্রাহক সংযোগ প্রতিস্থাপন করা হবে। মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত এই কাজ হবে।

এ কাজের জন্য তেজগাঁও রেলস্টেশনের আশেপাশের এলাকা, তেজকুনিপাড়া, পশ্চিম নাখালপাড়া ও এর আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এসব এলাকার সব ধরনের গ্রাহক আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।