ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২২:৪৭:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ১৩ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্যাসের পাইপলাইনে কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস থাকবে না বলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, মিরপুর ১২, মিরপুর ১১, মিরপুর ১০ এবং মিরপুর ১০ থেকে মিরপুর ১৪ বাসস্ট্যান্ড পর্যন্ত পূর্ব পাশের এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে তুলনামূলক কম পাওয়া যাবে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

-জেডসি