রাজধানীর যেসব স্থানে পুলিশের বিশেষ চেকপোস্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৪ এএম, ৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে এসব চেকপোস্ট বসানো হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘ঢাকা মহানগরীর বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তায় (কমলাপুর), গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, আব্দুল্লাহপুর ব্রিজ ও কামারপাড়া এবং তুরাগের ধৌড় ব্রিজ এলাকায় ডিএমপির বিশেষ এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হবে।’
ডিএমপি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুটি পালায় এ বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম পালা বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পালায় রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে।
চেকপোস্ট কার্যক্রম চলাকালে নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সকল যানবাহনের চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করছে ঢাকা মহানগর পুলিশ।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






