রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
রাজধানীর শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ এলাকায় আজ বিভিন্ন কর্মসূচি উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার এবং সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, খেজুর বাগান ও মানিক মিয়া এভিনিউ-সংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত থাকবে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ইউটার্ন ও ডাইভারশন কার্যকর করা হবে।
ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যানবহন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং হতে বামে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে হবে।
গোলাপশাহ মাজার ক্রসিং থেকে: হাইকোর্ট ক্রসিং ও মৎস্য ভবন ক্রসিং হয়ে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
সায়েদাবাদ ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যানবহন: মিরপুর রোড হয়ে নিউ মার্কেট ক্রসিং, আজিমপুর ক্রসিং, চানখারপুল ক্রসিং, বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। অথবা সায়েদাবাদ থেকে শাহবাগ অভিমুখী যানবাহন বাটা ক্রসিং ও কাটাবন ক্রসিং হয়ে ডানে/বামে মোড় নিয়ে হাতিপুল, পলাশী ও নীলক্ষেত ক্রসিং হয়ে গন্তব্যে যাতায়াত করবে।
মিরপুর রোড টু ফার্মগেট (মানিক মিয়া এভিনিউ হয়ে): মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।
ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ (ইন্দিরা রোড হয়ে): ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।
ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন করে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলাচল করবে।
আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে সোজা ধানমন্ডির দিকে যাবে।
মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭: মানিক মিয়া এভিনিউ হতে ব্যারিকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে যাতায়াত করবে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে: অনুষ্ঠান চলাকালীন যানজট বা দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







