ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৫:৪১:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

রাজধানীর রামপুরা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৪ এএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর রামপুরায় ইতি আক্তার নামে ১২ বছরের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রামপুরা হাজীপাড়ার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমান বলেন, ইতি রামপুরার এক আইনজীবীর বাসার গৃহকর্মী ছিলেন। আশেপাশের লোকজনের মুখে জানতে পারি, ইতি গ্রামের বাড়ি যাওয়ার জন্য বিষণ্ণতায় ছিল। গ্রামের বাড়িতে যেতে না পারায় গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ফাঁসি দেয়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।