রাজধানীর সবুজবাগে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীর সবুজবাগ বৌদ্ধ মন্দির এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহেলা বেগম (৪৫) নামে এক নারীর প্রাণহানি হয়েছে।শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বৌদ্ধ মন্দির পাশের রাস্তায় এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সোহেলার ভাগনী আনোয়ারা আক্তার জানান, তার বাড়ি জামালপুর ইসলামপুর উপজেলার কান্দারচর গ্রামে। সিদ্ধেশ্বরী এলাকাতে একটি বাসায় কাজ করতেন তিনি। সোহেলা ওই বাসায় থাকতেন।
তিনি জানান, গতকাল শুক্রবার (১ এপ্রিল) সোহেলা মাদারটেকে তাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন। ভোরে সেখান থেকে আবার সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, ভোরে বৌদ্ধমন্দির ক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে নিয়ে যাওয়া হয় ঢামেক হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলের আশপাশের কেউ নির্দিষ্টভাবে গাড়িটি সম্পর্কে জানাতে পারেনি। গাড়িটি শনাক্তে চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ






