ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৭:৪৫:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

রাজধানীর সিদ্ধেশ্বরীতে তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর সিদ্ধেশ্বরীতে রাস্তা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার মধ্যরাতে এ লাশ উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশ ৬৮ সিদ্ধেশ্বরীর সামনের রাস্তা থেকে অজ্ঞাত ওই তরুণীর লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে।

তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের অনেকে বলছেন ভবন থেকে তরুণী পড়ে গেছে। তার পরনে ছিল শর্ট কামিজ ও প্যান্ট। তার বয়স ২০ থেকে ২২ বছর হতে পারে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।