রাজধানীসহ সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার
রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসব মুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। শীতের কারণে সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এখন পর্যন্ত দেশের কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাজধানীর বিভিন্ন এলাকার ভোট কেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। বিশেষ করে নারী ভোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
রাজধানীর খিলগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখাগেছে, সকাল থেকেই পুরুষ ও নারীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এই কেন্দ্রে ভোটার শাহিনুর বেগম জানান, ‘এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, ভিড় অনেক বেশি। আমরা ভালভাবে ভোট দিচ্ছি।
কদমতলা স্কুল এন্ড কলেজের প্রিজাইডিং অফিসার মো. দেলোয়ার হোসেন বাসসকে বলেন, ‘সকাল থেকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে যেমন চলছে, এমনভাবে যদি চলে তাহলে আশা করি, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। সব মিলিয় এখন পর্যন্ত পরিবেশ অনেক ভাল।
টাঙ্গাইল থেকে বাসস সংবাদদাতা জানান, টাঙ্গাইলের আটটি আসনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
গাজীপুর থেকে বাসস সংবাদদাতা জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের ভোট গ্রহণ অনুষ্ঠান।
মন্নু টেক্সটাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মো: মোশারফ হোসেন চৌধুরী বাসসকে জানান, অত্যন্ত শান্তিপূর্ণভাবে এসব কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আশা করি নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সু-সম্পন্ন করতে পারবো।
নাটোর থেকে বাসস সংবাদদাতা জানান, জেলার চারটি সংসদীয় আসনের ৫৬৬টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে।
রিটার্নিং অফিসার ও নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বাসস’কে বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে অংশগ্রহনমূলক সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর।
ঝালকাঠি থেকে বাসস সংবাদদাতা জানান, জেলার দুইটি সংসদীয় আসনে ২৩৭ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোরের কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়। তবে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনা খবর পাওয়া যায়নি। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সকাল ৯ টায় ঝালকাঠি-২ আসনের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এরপর তিনি নলছিটি উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
জয়পুরহাট থেকে বাসস সংবাদদাতা জানান, জেলার দু’টি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে। বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।
মৌলভীবাজার থেকে বাসস সংবাদদাতা জানান, মৌলভীবাজার জেলার ৪টি আসনে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। কনকনে শীত থাকায় সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থতি বেশি দেখা যায় কেন্দ্র গুলোতে। মুন্সীগঞ্জ থেকে বাসস সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের ৩টি আসনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।
নড়াইল থেকে বাসস সংবাদদাতা জানান, নড়াইলের শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বেলা ১২ টার দিকে নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
মাগুরা থেকে বাসস সংবাদদাতা জানান, মাগুরার দুটি আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টায় মাগুরা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট সাইফুজ্জামান শিখর।
এছাড়াও কুষ্টিয়া, সিলেট, নোয়াখালী, রাজশাহী, খুলনা, হবিগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, দিনাজপুরসহ দেশের সকল জেলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনষ্ঠিত হচ্ছে বলে বাসস সংবাদদাতারা জানিয়েছেন।
- নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন আজ
- জামিন নিতে সিএমএম আদালতে পরীমণি
- নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিরাটের ৩৮তম জন্মদিনে তার ১০ বিশ্বরেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব!
- নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন অনলাইনে
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু
- নোনা ইলিশ ভুনা: বাঙালির ঐতিহ্যবাহী স্বাদের এক অনন্য পদ
- যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- স্বর্ণের দামে ফের বড় লাফ
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান
- ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস









