রাজনৈতিক-অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করুন: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ও অর্থনৈতিক কূটনীতি একসঙ্গে অনুসরণ করতে ইউরোপে অবস্থানরত বাংলাদেশের দূতদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় শনিবার লন্ডনের তাজ হোটেলে বাংলাদেশের দূতদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন যুক্তরাজ্যে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কূটনীতির পাশাপাশি অর্থনৈতিক বিষয়সমূহের ওপর আমাদের আরও বেশি গুরুত্ব দিতে হবে, যাতে বাংলাদেশের চলমান উন্নয়ন অব্যাহত থাকে।’
সম্মেলন শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধিরা যোগ দেন। প্রত্যেক রাষ্ট্রদূত নিজ নিজ মিশনের কর্মকাণ্ড, বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশি দূতদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশনামূলক বক্তব্য দেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও পররাষ্ট্র সচিব শহীদুল হক এ সময় উপস্থিত ছিলেন।
সম্মেলনে অংশ নেয়া বাংলাদেশের দূতরা হলেন- আবু জাফর (অস্ট্রিয়া), মোহাম্মদ শাহাদত হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানি), জসিমউদ্দিন (গ্রিস), আবদুস সোবহান সিকদার (ইতালি), শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ডস), মুহাম্মদ মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম সিদ্দিক (পর্তুগাল), ড. এসএম সাইফুল হক (রাশিয়া), হাসান মাহমুদ খন্দকার (স্পেন), নাজমুল ইসলাম (সুইডেন), শামীম আহসান (সুইজারল্যান্ড) ও সাইদা মুনা তাসনীম (যুক্তরাজ্য)।
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











