ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৩:২৬:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগতির যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী সঞ্জয় মন্ডল ও স্ত্রী শ্রাবনী ভাদুরীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টম্ববর)  রাত সোয়া ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সরকারি গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সঞ্জয় মন্ডলের শ্যালক অপূর্ব ভাদুড়ী বলেন, ‘ঘটনাস্থলেই আমরা বোনের মৃত্যু হয়। আহত ভগ্নিপতিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তারও মৃত্যু হয়।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শামিম শেখ বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার সময় স্বামী-স্ত্রী দুজন ঢাকা থেকে ফরিদপুরের মধুখালী যাচ্ছিলেন। এ সময় তারা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে আসলে দ্রুতগতির কোনো এক যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই স্ত্রী শ্রাবনীর মৃত্যু হয়। পরে রাতে ঢাকা নেওয়ার পথে স্বামী সঞ্জয়ের মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।