রাজবাড়ীর বানিবহ মাতাচ্ছে কারিগর পাখি ‘বাবুই’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
পাল্লা দিয়ে উজাড় হচ্ছে গাছপালা। নষ্ট হচ্ছে জীববৈচিত্র। শহরাঞ্চল তো দূরে থাক এখন গ্রামেও তাল গাছ আগের মতো দেখা যায় না। তাল গাছের সংখ্যা কমে যাওয়ার সঙ্গে হারাতে বসেছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা।
শিল্পী বা কারিগরি পাখি বাবুই। তাল বা খেজুর গাছে নিপুণভাবে বাসা তৈরিতে তাদের জুড়ি মেলা ভার। রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বাড়িগ্রামে বেশকিছু তালগাছে বাবুই পাখির বাসার দেখা মেলে। বাড়িগ্রাম-বানিবহ আঞ্চলিক সড়কটির পাশে তালগাছে শৈল্পিক দক্ষতায় বাসা বেঁধেছে এরা। সারাক্ষণ কিচির মিচির কলকাকলিতে দৃষ্টি কেড়ে নিচ্ছে এই পথ দিয়ে যাতায়াতকারী পথচারীদের।
দেখা যায়, বানিবহের শহীদ পূচুরিয়া গ্রামের সড়কের পাশেই তালগাছে শৈল্পিক দক্ষতায় খড়ের ফালি, ধানের পাতা, তালের কচিপাতা, ঝাউ ও কাশবন দিয়ে তালগাছের ঝুলন্ত পাতার সঙ্গে নিখুঁতভাবে বাসা বুনছে বাবুই পাখি। তাদের কিচিরমিচির শব্দে মুখরিত করে রাখছে এলাকাটি।
কথা হয় স্থানীয় আবসার উদ্দিন সরদারের সঙ্গে। তিনি বলেন, এখানে যে গাছে বাবুই পাখি বাসা বেঁধেছে সেই গাছটির বয়স চৌদ্দ থেকে পনের বছর হবে। বেশ কিছুদিন ধরে এই গাছে বাবুই পাখি বাসা বেঁধেছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। অনেকেই ছবি তুলে নিয়ে যায়।
স্থানীয় লোকমান মণ্ডল বলেন, বাবুই পাখি থাকাতে ফসলে পোকামাকড় আক্রমণ করতে পারছে না। আমরা এলাকাবাসি সব সময় পাখিদের দেখা শোনা করে থাকি। কেউ যেন পাখি শিকার না করে বা পাখির বাসা নষ্ট না করে।
কিশোর মেহেদী হাসান বলেন, অনেক দিন ধরেই বাবুই পাখি আমাদের এলাকায় বাসা বেঁধে আছে। দূর-দুরান্ত থেকেও নানা বয়সি মানুষ পাখি ও পাখির বাসা দেখতে আসে। বাবুই পাখির বাসা দেখতে খুবই ভালো লাগে।
তালগাছের মালিক আব্দুস ছামাদ বলেন, তালগাছগুলো পনেরো বছর আগে নিজ হাতে লাগিয়েছি। এখন অনেক বড় হয়েছে। সেই গাছে গত কয়েক বছর ধরে বাবুই পাখি বাসা বাঁধছে। পাখির যেন কোন ক্ষতি না হয় এবং পাখিরা যেন তার গাছ থেকে চলে না যায় সেজন্য গাছ থেকে রস সংগ্রহ করছি না।
কলেজ পড়ুয়া শিক্ষার্থী দেবকান্ত বিশ্বাস বলে, ছোট বেলা থেকে বাবুই পাখির নাম শুনতে শুনতে বড় হইছি। বইয়েও পড়েছি। কিন্তু বাবুই পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন সচরাচর বাবুই পাখি দেখা যায় না। শুনেছি বাড়িগ্রামের কয়েকটি গাছে বাবুই পাখি বাসা বেঁধেছে। সেটা দেখার জন্য শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে বাড়িগ্রামে এসেছি।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. নুরুজ্জামান (অবসরপ্রাপ্ত) বলেন, বৃক্ষ নিধন ও নির্বিচারে পাখি শিকারের কারণে বাবুই পাখির বাসা এখন খুব একটা দেখা যায় না। পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার স্বার্থে পাখি নিধন বন্ধ করার পাশাপাশি পাখিদের অভয়ারণ্য সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, বাবুই পাখি বিলুপ্ত হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। বাবুই পাখি সাধারণত তাল ও খেজুর গাছে বাসা বাঁধে। জনসংখ্যা বৃদ্ধির ফলে তাল ও খেজুর গাছ কেটে ফেলছে মানুষ।
আরেকটি কারণ হচ্ছে, ফসলে বিভিন্ন কীটনাশক ব্যবহারের ফলে প্রকৃতিতে টিকে থাকতে পারছে না। এসকল বিষয় মাথায় রেখে আমরা সচেতনতা কর্মসূচি পালন করতে পারি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



