ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১৮:২২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ৪ জুন ২০২১ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৬ জনের করোনা উপসর্গ ছিল।

মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নয়জন, রাজশাহীর ছয়জন এবং নওগাঁর একজন। আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে তিনি জানান।

এদিকে শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২২৫ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩২ জন। এ হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়। মঙ্গলবার থেকে বুধবার বিকাল পর্যন্ত মারা যান সাতজন।

-জেডসি