রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২ জুলাই ২০২৫ বুধবার
রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ১
রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহৃত ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে অপহরণ মামলার মূল অভিযুক্ত মো. বিশালকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিশাল ওই এলাকার মৃত আলমের ছেলে।
আজ বুধবার সকালে র্যাব-৫ জানায়, অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল অভিযুক্ত যুবক। আত্মীয়তার সুবাদে সে নিয়মিত ওই কিশোরীর বাড়িতে যাতায়াত করত। তবে প্রস্তাবে রাজি না হওয়ায় ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে থেকে বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপহরণকারীরা স্কুলছাত্রীকে ফেরত না দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ২৬ জুন কাটাখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র্যাব-৫-এর একটি দল অভিযানে নামে। অভিযানে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণের মূলহোতা বিশালকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো











