রাজশাহীতে গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পজিটিভ শনাক্ত রোগী ছিলেন একজন। বাকি চারজন মারা যান করোনা উপসর্গ নিয়ে। এদিকে শুক্রবার জেলার দুটি ল্যাবে পরীক্ষায় সংক্রমণের হার ছিল ৭ দশমিক ৬১ শতাংশ, যা গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গেল ২৪ ঘন্টার বিভিন্ন সময়ে করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের দুজন, নওগাঁর একজন ও পাবনার একজন। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ১৮ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন। শনিবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটের ২৪০ শয্যার বিপরিতে রোগী ভর্তি আছেন ১৫৫ জন। যাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ৫৮ জন করোনা পজিটিভ শনাক্ত। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬৬ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৩১ জন।
রামেক পরিচালক আরও জানান, শুক্রবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ১৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ২২ শতাংশ কমে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬১ শতাংশ। এটি গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার। আগের দিন বৃহস্পতিবার ছিল ১০ দশমিক ৮৩ শতাংশ। এর আগে গত বুধবার শনাক্তের হার ছিল ১০ দশমিক ৬৭ শতাংশ।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







