রাজশাহীতে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতি নির্মাণ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে। এটি দেশের মধ্যে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতি। ৫৮ ফুট উচ্চতার এই প্রতিকৃতি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ২ লাখ টাকা।
রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে এই প্রতিকৃতি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নগরীর সিঅ্যান্ডবি মোড়ে প্রতিকৃতিটি নির্মাণের কাজ শেষ হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিটির একপাশে গ্রাম-বাংলার ঐতিহ্যের লোকজ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। অপরদিকে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে। গ্যালারি ল্যান্ডস্কেপিংয়ে উন্নত গ্রানাইট দিয়ে সজ্জিত করা। উদ্বোধন শেষে সুসজ্জিত বৈদ্যুতিক বাল্ব দিয়ে নাইট ভিশন করা হবে।
রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম বলেন, এই প্রতিকৃতিটি দেশে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতি। এটি নির্মাণ করেছেন আমিরুল ইসলাম। ল্যান্ডস্কেপিং কাজের তত্ত্বাবধানে ছিলেন স্থপতি আবির রহমান। এটির ফাউন্ডেশনে ২২টি পাইলিং করা হয়েছে। বাউন্ডারি ওয়ালের দুই ধারে ৭০০ বর্গফুট টেরাকোটার কাজ করা হয়েছে।
রাসিকের উপ-সহকারী প্রকৌশলী শাহরিয়ার পরাগ বলেন, প্রধানমন্ত্রী প্রতিকৃতিটি উদ্বোধন করবেন। এটি আমার জন্য অনেক গর্বের বিষয়। রাজশাহীতে আরও অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। যার সঙ্গে আমি যুক্ত ছিলাম। কিন্তু এই উন্নয়ন প্রকল্পটি ভিন্ন। এটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি। যা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসে, তখন আমার বেশ গর্ব হয়। আনন্দে বুক ভরে ওঠে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



