রাজশাহীতে ‘মায়ের ব্যাংক’ থেকে দুই সহস্রাধিক গর্ভবতী মা উপকৃত হয়েছেন
আপডেট: ০৩:৪৭ এএম, ২৭ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাজশাহী : এলাকার দরিদ্র ও অতি দরিদ্র শ্রেণীর ২ হাজার ২৫০ জন গর্ভবতী মা তাদের ‘মায়ের ব্যাংক’ থেকে উপকৃত হয়েছেন। নিজেদের নিরাপদ প্রসবের জন্য জমানো টাকা থেকে ব্যয় করে তারা এ সুবিধা লাভ করেছেন।
জরুরি আর্থিক সংকট মোকাবেলায় পরিবার পর্যায়ে স্বল্প টাকা জমানোর নতুন ধারণা ‘মায়ের ব্যাংক’ প্রসব ও শিশুজন্ম সংক্রান্ত জটিলতা কার্যকরভাবে মোকাবেলায় গর্ভবতী মায়েদের জন্য এক নতুন দরজা খুলে দিয়েছে।
নগরীর চলকামপাড়া এলাকার গৃহবধূ দিলরুবা খাতুন বলেন, ‘আমি আমার গর্ভকালে পরিবারের আয় থেকে প্রায় ৩ হাজার টাকা সঞ্চয় করি। আমার প্রসবকালে ওই সঞ্চিত টাকা আমার বেশ উপকারে আসে।’
নতুন বড় বনগ্রাম গ্রামের ৪ মাসের গর্ভবতী নারী খালেদা পারভীন (২৬) বলেন, ‘আমার প্রসবকালে ব্যয়ের জন্য আমি প্রতিদিন আমার ব্যাংকে ২০ থেকে ২৫ টাকা জমা করি।’
তিনি নওদাপাড়াস্থ স্বেচ্ছাসেবী নারী সংস্থা ‘তিলোত্তমা’ থেকে একটি প্লাস্টিক বোতল ব্যাংক পেয়েছেন। তাতেই এই টাকা জমা রাখছেন।
রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নাজমা বেগম বলেন, ‘পরিবারভিত্তিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প চালুর মাধ্যমে গর্ভ ও প্রসবকালীন যে কোনো জরুরি সংকট মোকাবেলায় এক নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।’
এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (এনএইচএসডিপি)-এর আওতায় এ পর্যন্ত টার্গেট গ্রুপের মধ্যে ২ হাজার ৩শ’ মায়ের ব্যাংক বিতরণ করা হয়েছে। - মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা









