রাজহাঁস পেল প্রধানমন্ত্রীর আপ্যায়ন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৯ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
পুকুড় পাড়ে একপাল রাজহাঁস। পাশেই টুল পেতে বসে মাছ ধরছেন। এরই ফাঁকে হাঁসগুলোকে হাতে করে খাবার খাওয়াচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজহাঁসকে আদর-আপ্যায়নের এমনই এক বিরল দৃশ্য দেখলো দেশবাসী।
গ্রামের গেরস্ত বাড়ির মতো পুরো গণভবনকে একটি খামার বাড়িতে পরিণত করে বিরল উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে হাঁস-মুরগি, কবুতর, গরু পালনের পাশাপাশি বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করেন এদেশের মাটি ও মানুষের সঙ্গে বেড়ে ওঠা বঙ্গবন্ধুকন্যা। এবার দেখা গেল গণভবনের লেকে বরশি দিয়ে মাছ ধরার সময় একফাঁকে রাজহাঁসকে খাবার খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল তার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘রাজহাঁসগুলোকে হাতে করে গভীর মমতায় খাবার খাওয়াচ্ছেন। বাঙালি মায়ের এক চিরায়ত দৃশ্য।’
ভিডিওতে দেখা যায়, গণভবেনর লেকের পাড়ে প্রধানমন্ত্রী তার হাতে থাকা খাবার রাজহাঁসগুলোকে খাওয়াচ্ছেন। এক পর্যায়ে দুটি হাঁস একসাথে খাবার নিয়ে গেলে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘দুইটা একসাথে নিলে হবে নাকি, একটা একটা করে খা।’
এই টুইটের পর অনেক নেটিজন প্রধানমন্ত্রীর প্রশংসা করে মন্তব্য করেছেন।
গণভবন সূত্র জানায়, গণভবনের আঙ্গিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁশফুল, পোলাও চাল, লাল চালসহ বিভিন্ন জাতের ধান; ফুলকপি, পাতাকপি, লালশাক, পালং শাক, ধনেপাতা, গ্রাম-বাংলার জনপ্রিয় বতুয়া শাক, ব্রকলি, টমেটো, লাউ, সিমসহ প্রায় সব ধরনের শীতকালীন শাক-সবজি চাষ করছেন।
এছাড়া গণভবনে তিল, সরিষা, সরিষা ক্ষেতে মৌচাক পালনের মাধ্যমে মধু আহরণ, হলুদ, মরিচ, তেজপাতাসহ বিভিন্ন ধরনের মশলা, আম, কাঁঠাল, কলা, লিচু, বরই, ড্রাগন, স্ট্রবেরিসহ বিভিন্ন ধরনের ফল; গোলাপ, সূর্যমুখী, গাঁদা, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ধরনের ফুলেরও চাষ করছেন প্রধানমন্ত্রী। তিনি অবসর পেলেই এসব তদারকিও করেন বলে গণভবন সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসব ফসল ফলাতে ব্যবহার করা হয় গণভবনে গরুর খামারের গোবর থেকে উৎপাদিত জৈব সার। এছাড়াও গণভবনের আঙ্গিনায় আলাদা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরুর খামার, দেশি হাস-মুরগি, তিতির, চীনা হাঁস, রাজহাঁস, কবুতরের খামার করেছেন। তিনি গণভবনের পুকুরে চাষ করছেন রুই-কাতল, তেলাপিয়া, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ। এমনকি গণভবনের পুকুরে মুক্তার চাষও করছেন শেখ হাসিনা। অবসরে গণভবনের লেকে মাছও ধরেন তিনি।
উৎপাদিত এসব নিত্যপণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য সামান্য রেখে গণভবনের কর্মচারী এবং দরিদ্র-অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেন।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার