ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৫:০২:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

রাজাপাকসের রাজনৈতিক জীবনের ৫০ বছর, প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৫ পিএম, ২৭ মে ২০২০ বুধবার

রাজাপাকসের রাজনৈতিক জীবনের ৫০ বছর, প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাজাপাকসের রাজনৈতিক জীবনের ৫০ বছর, প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে’কে ফোন করে তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘শেখ হাসিনা আজ সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্ণ হওয়ায় তাকে (রাজাপাকসে) আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, টেলিফোনে কথোপকথনের সময় দুই প্রধানমন্ত্রীই পারস্পরিক কুশল বিনিময় করেন এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পূণর্ব্যাক্ত করেন।

প্রেস সচিব বলেন, দুই নেতা উভয় দেশের জনগনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।