ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫৯:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২ ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০ রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী

রাণীনগরে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে রেজানুল হক রেজু (৪) নামে এক শিশু ও জরিনা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  রবিবার পৃথক দুটি জায়গায় এই দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রেজু উপজেলার বিলপালশা গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং জরিনা বেওয়া মিরাট উত্তরপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার শিশু রেজু খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।

একই দিনে বৃদ্ধা জরিনা বেওয়া পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেনি। পরে তার লাশ ভেসে ওঠে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান এই দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

-জেডসি