ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৮:৪৬:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

রাতে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি আজ রোববার রাতে ঢাকায় আসছেন। একদিনের সফরে ঢাকায় আসছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি। 

আগামীকাল  সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার সম্মানে নৈশ্যভোজের আয়োজন করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।

রোহিঙ্গা সংকট সমাধানে ইন্দোনেশিয়া ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। ঢাকা সফরকালে আলোচনায়  দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র ছাড়াও রোহিঙ্গা সংকট নিয়ে  প্রাধান্য পাবে। 

এর আগেও রেতনো এল মারসুদি একাধিকবার ঢাকা সফর করেছেন।