রানা প্লাজা ট্র্যাজেডির নয় বছর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
আজ থেকে ঠিক ৯ বছর আগে ২০১৩ সালের এই ২৪ এপ্রিলেই বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে পুরো বিশ্বকে কাপিয়ে দিয়েছিলো সাভারের রানা প্লাজা ধ্বস। স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ এই ট্র্যাজেডি কাঁদিয়েছিলো দেশের সর্বস্তরের মানুষকে।
২০১৩ সালের এই দিনে সকাল প্রায় নয়টার দিকে রানাপ্লাজার নয়তলা ভবন ধ্বসে নিহত হন ১১৭৫ জন পোশাক শ্রমিক। এই ট্র্যাজেডিতে প্রায় আড়াই হাজার আহত শ্রমিক আজও সেই ভয়াল দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।
রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিকদের মধ্যে বেকারত্বের হার ৫৩ শতাংশ। শারীরিক অক্ষমতার কারণে এদের মধ্যে ৬৭ শতাংশ কর্মক্ষমতা হারিয়েছেন। মানসিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন ১০ শতাংশ। অবশিষ্ট ৪৭ শতাংশ বিভিন্ন ধরনের কর্মসংস্থানে নিযুক্ত রয়েছেন। আহত শ্রমিকদের মধ্যে ঘন ঘন কাজ পরিবর্তন করার প্রবণতা দেখা গেছে।
রানা প্লাজা ট্র্যাজেডির ৯ বছরে বেঁচে যাওয়া ২০০ শ্রমিকের ওপর জরিপ চালিয়েছে একশনএইড বাংলাদেশ। এই জরিপে উঠে এসেছে এসব তথ্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, রানা প্লাজা দুর্ঘটনায় আহতদের মধ্যে ৫৬.৫ শতাংশ শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। যা গত বছর ছিল ১৪ শতাংশ। তারা কোমর, মাথা, হাত-পা এবং পিঠে ব্যথাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। আগের বছরগুলোতে এমন জরিপে দুর্ঘটনায় আহত শ্রমিকদের শারীরিক অবস্থার উন্নতি দেখা গেলেও, এবার অবনতির চিত্র উঠে এসেছে।
এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আজ সরকারি ও বিভিন্ন বেসরকারি শ্রমিক সংগঠন, নিহত শ্রমিকদের পরিবারের সদস্য এবং আহত শ্রমিকরা রানাপ্লাজার অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। অন্যান্য বছরের মত দেশি-বিদেশি দর্শনাথী, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের লোকজনও শ্রদ্ধা জানাবেন সেদিনের সেই ট্র্যাজেডিতে প্রাণ হারানো শ্রমিকদের উদ্দেশ্যে। নিহত শ্রমিকদের স্মরণে আজ সকালে রানাপ্লাজার অস্থায়ী বেদীতে সরকারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।
এ সময় নিহত পরিবারের সদস্যবৃন্দ ও কয়েকটি শ্রমিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের পাশাপাশি সকল শ্রেণীর মানুষের উপস্থিত হয় এই বেদীতে।
এছাড়াও সন্ধ্যায় রানাপ্লাজার সামনের অস্থায়ী বেদীতে মোমবাতি প্রজ্জলন করেন বিভিন্ন সংগঠন। এ সময় অনেকেই রানা প্লাজার মালিক সোহেল রানার দ্রুত বিচারের দাবি জানান।
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











