রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
চলতি মাসের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী এবং ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।
বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রী সাধারণত লন্ডনে অবস্থান করে থাকেন। সেখান থেকে ১৮ সেপ্টেম্বর তার নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিলো। কিন্তু সেখানে একদিন বাড়তি থেকে ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাইরে অবস্থান করবেন। এরমধ্যে আগামী ২৩ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বরাবরের মতো বাংলা ভাষায় বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকার প্রধান।
ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলঙ্কৃত করে রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মাস কয়েক আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিলো। গত ৯ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে মারা যান তিনি।
এদিকে রানির মৃত্যুর পর সেন্ট জেমস প্রাসাদে এক রাজকীয় অনুষ্ঠানে রাজা হিসেবে শপথ গ্রহণ করেন চার্লস তৃতীয়। শপথ গ্রহণের পর তিনি সমবেত গণ্যমান্য ব্যক্তিদের সম্বোধন করে, রাজা চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের এবং তার স্ত্রী রানি ক্যামিলার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন গণ্যমান্য ব্যক্তি।
স্থানীয় সময় শনিবার সকালে সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল নামে একটি আনুষ্ঠানিক পরিষদের সামনে রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক হয়। এই অ্যাকসেশন কাউন্সিল ব্রিটিশ রাজপরিবারের সদস্য, দেশটির প্রধানমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ রাজনীতিবিদগণ এবং ক্যান্টারবুরির আর্চবিশপকে নিয়ে গঠিত।
তৃতীয় চার্লসকে রাজা ঘোষণার আগে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতা ও লর্ড প্রেসিডেন্ট পেনি মর্ডান্ট রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু আনুষ্ঠানিক ঘোষণা করেন।
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস











