রাবি ছাত্রীকে ধর্ষণ: মুখ খুলছেনা মূল হোতা মাহফুজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের ঘটনার মূল হোতা অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র মাহফুজুর রহমান সারদ মুখ খুলছে না। রিমান্ডের প্রথমদিনে তাকে ব্যাপক বিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে মাহফুজ বলছে, সে মেয়টিকে ধর্ষণ করেনি। অন্য আসামিদের সে চেনে না।
মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার এসআই আবদুর রহমান জানান, মাহফুজ ঠাণ্ডা মাথার অপরাধী। এর আগেও সে এমন কাজ করেছে বলে পুলিশ জানতে পেরেছে। সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে রাবি ছাত্রী ধর্ষণের মূল পরিকল্পনাকারী মাহফুজ। পুলিশের কাছে সে প্রমাণও রয়েছে।
পুলিশ জানায়, মাহফুজসহ গ্রেফতার হওয়া ৫ জন একই মেসে ভিন্ন ভিন্ন কক্ষে থাকত। ২৪ জানুয়ারি রাতের ঘটনার পর তারা মেস ছেড়ে অন্যত্র চলে গেছে। ৫ জনের ফেসবুকের পাতায় একই সঙ্গে ছবিও রয়েছে। তারপরও মাহফুজ জিজ্ঞাসাবাদে বলছে সে বাকিদের চেনে না।
ছাত্রীটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে এবং তাকে সে ধর্ষণ করেনি। মাহফুজের এই দাবি প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা এসআই আবদুর রহমান বলেন, মাহফুজ নিজেকে বাঁচাতেই এমন দাবি করছে।
তার দাবির বিন্দুমাত্র সত্যতা নেই। মাহফুজ ছাত্রীটিকে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করেছে- এটা ভিডিওতে স্পষ্টভাবে প্রমাণিত।
তদন্ত কর্মকর্তা আরও বলেন, মাহফুজের কাছ থেকে তথ্য বের করতে পুলিশ চেষ্টা করছে। এটা একটি সংঘবদ্ধ অপরাধের ঘটনা। বাদীকে ন্যায়বিচার পাইয়ে দেয়া আমাদের এক নম্বর কর্তব্য। পাশাপাশি এই ধরনের অপরাধীদের শাস্তির মুখোমুখি করাও পুলিশের বড় দায়িত্ব।
জানা যায়, মাত্র কয়েক মাস আগে ওই ছাত্রীর সঙ্গে মাহফুজের সম্পর্ক হয়। ঘটনার আগে মাহফুজ মেয়েটিকে নিয়ে রাবি ক্যাম্পাসে ঘনিষ্ঠভাবে চলাফেরাও করত।
ছাত্রীটি তার কয়েকজন বান্ধবীর সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকার হানুফার মোড়ের একটি মেসে থাকত। ওই মেসের বাইরে মাহফুজ মাঝে মাঝেই মেয়েটির সঙ্গে দেখা করত। মাঝে মাঝে ধারের নাম করে মেয়েটির কাছ থেকে টাকা-পয়সাও নিত।
মাহফুজুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বড়িকান্দি উপজেলায়। তার বাবার নাম মাহবুবুর রহমান। আরেক অভিযুক্ত প্লাবন তারিক তালুকদারের বাড়ি জয়পুরহাট সদরে।
রাফসানের বাড়ি রাজশাহীর বহরমপুরে। জয় ও জীবনের বাড়িও রাজশাহীতে। অন্যদিকে বিশাল নামের যে আসামিকে খুঁজছে পুলিশ তার বাড়িও রাজশাহীর মতিহারে।
আসামিদের মধ্যে রাফসান, প্লাবন, জয় ও জীবন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র বলে পুলিশ নিশ্চিত করেছে। তারা একসঙ্গে রাবি ক্যাম্পাসেও আড্ডা দিত বলে জানিয়েছেন রাবির নাম প্রকাশে অনিচ্ছুক অর্থনীতি বিভাগের এক ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লুৎফর রহমান বলেন, বিষয়টি আগে কর্তৃপক্ষের নজরে আসেনি। কেউ অভিযোগও করেনি। ছাত্রীটি যদি অভিযোগ করে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি ছাত্রীটিকে সব ধরনের সহায়তা দেবে।
উল্লেখ্য, ২৪ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার সাকোপাড়ার একটি মেসে ওই ছাত্রীকে তার বন্ধু মাহফুজ একাধিকবার ধর্ষণ করে। যা ভিডিও করে তার ৫ সহযোগী।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







