ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৩:২৭:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

রাবির ক্লাস-পরীক্ষা বন্ধ; ১৮ মার্চের মধ্যে হল ত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০২ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই প্রাণঘাতী করোনার সংক্রমণ ঠেকাতে আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।এর পরিপ্রেক্ষিতে ১৮ মার্চ বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি সভায় আগামী ১৮-৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষার পাশাপাশি আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এসময়ে প্রশাসনিক কার্যক্রম চলবে বলে জানান প্রভাষ কুমার।

প্রোভস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক আবদুল আলীম জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের আবসিক হলগুলো বন্ধ থাকবে।

-জেডসি