ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ০:০৮:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

রামপুরায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মেহেদী হাসান মাহিম নামে একজনের বিরুদ্ধে মামলা করেছেন। 

গত শনিবার পুলিশ মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

রামপুরা থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাহিম ওই তরুণীকে রামপুরার টিভি সেন্টার এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। একটি সূত্র জানিয়েছে, দুজন পূর্বপরিচিত। 

রামপুরা থানার ওসি রাহাৎ খান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিয়ে না করায় প্রেমিকের বিরুদ্ধে তরুণী ধর্ষণের অভিযোগ তুলেছেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ। মাহিমের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। গত শনিবার তারা সারাদিন একসঙ্গে ছিলেন। পরে মাহিম তাঁর বাসায় মেয়েটিকে নিয়ে আসেন এবং শারীরিক সম্পর্ক করেন।