রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ২৪ মে ২০২৬ রবিবার
শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে নেওয়া হয়েছে। আজই মামলার চার্জশিট গ্রহণ ও ট্রাইব্যুনালে পাঠানোর মাধ্যমে বিচারকাজ শুরু হতে পারে বলে জানা গেছে।
রোববার সকালে কাশিমপুর কারাগার থেকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। আদালত সংশ্লিষ্টরা জানান, আইনি প্রক্রিয়া শেষ হলেই তাদের সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হাজির করা হবে।
পুলিশ ও আদালত সূত্র বলছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার চার্জশিট আজই আদালতে উপস্থাপন করা হতে পারে। এরপর মামলাটি দ্রুত বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
এর আগে গত ২০ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রধান আসামি সোহেল রানা। পরে আদালত তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষায় শিশুটির ওপর নির্যাতনের আলামত মিলেছে।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৮ মে সকালে পল্লবীর বাসা থেকে বের হওয়ার পর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে অভিযুক্ত দম্পতির ফ্ল্যাটে নেওয়া হয়। পরে তাকে হত্যা করা হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর শিশুটির মা প্রতিবেশীদের সহায়তায় ফ্ল্যাটে ঢুকে মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন





