রামেক হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও পাঁচজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
এদিন করোনার উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনার একজন করে প্রাণ হারিয়েছেন। আর করোনা নেগেটিভ হয়েও প্রাণ হারিয়েছেন নওগাঁর একজন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চারজন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় আরেকজন মারা গেছেন। এই এক দিনে তিনজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১২৪। বর্তমানে রাজশাহীর ৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৯ জন, নাটোরের ১৩ জন, নওগাঁর ১৫ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ৩ জন, চুয়াডাঙ্গার একজন এবং সিরাজগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন।
এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৬ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৪ দশমিক ২১ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৫ দশমিক ৭৪ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







