ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১০:২৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

রামেক হাসপাতালে করোনায় একদিনে আরও ১৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ পিএম, ১৩ আগস্ট ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোভিড আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও সাতজন। 

এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তি স্বাস্থ্য জটিলতায় আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটে এই ১৩ জনের মৃত্যু হয়। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও পাবনার তিনজন। এদের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। যাদের মধ্যে সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন। 

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছে ৪০ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩২৫ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ১৭৯ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ৮৭ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৫৯ জন।