রামেকে করোনায় মৃত্যু ৫, শনাক্ত সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার
প্রতীকী ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পজিটিভ শনাক্ত তিনজন। বাকি দুজন মারা যান করোনা উপসর্গ নিয়ে।
এদিকে জেলায় গতকালের চেয়ে ১ দশমিক ৮৩ শতাংশ কমে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশে। এটি গত ছয় মাসের মধ্যে রাজশাহীতে সর্বনিম্ন শনাক্তের হার।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টার বিভিন্ন সময়ে করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ১৭ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। রোববার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৩৭ জন। যাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ৫৬ জন করোনা পজিটিভ শনাক্ত। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫৫ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছে ২৬ জন।
রামেক পরিচালক জানান, রাজশাহীতে আরও কমেছে করোনা সংক্রমণের হার। শনিবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ২৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৩ শতাংশ কমে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৮ শতাংশে। এটি গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্তের হার।
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,







