রাশিয়ায় ২৫ নারীকে খুনের পর হত্যাকারী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
রাশিয়ায় এক দুধর্ষ সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃত ওই ব্যক্তির হাতে ২৫ জনেরও বেশি নারী খুন হয়েছেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তাকে। বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে থাকা এই ব্যক্তি পুলিশের খাতায় ‘ভোলগা ম্যানিয়াক’ নামে পরিচিত ছিলেন।
রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, গ্রেফতারকৃত ওই ব্যক্তির বয়স ৩৮ বছর। তার নাম র্যাডিক তিগারভ। তিনি ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ২৫ জন নারীকে হত্যার অভিযোগ স্বীকার করেছেন। জুতার ছাপ, ডিএনএ ও ঘটনাস্থলে পাওয়া অন্যান্য সূত্রের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিগারভের হাতে খুন হওয়া নারীদের অধিকাংশের বয়স ৭০ এর বেশি। যেসব অ্যাপার্টমেন্টে বয়স্ক নারীরা একাকী থাকতেন তিগারভ সেখানে বিদ্যুৎকর্মী, পানির লাইন মেরামতকারী কিংবা অন্যকোনো সেবাকর্মী সেজে প্রবেশ করতো। অ্যাপার্টমেন্টে প্রবেশের পর সে ওই নারীকে ঠেসে ধরতো এবং শ্বাসরোধে হত্যা করতো। হত্যাকাণ্ডের পর তিগারভ কখনও কখনও বিভিন্ন জিনিস চুরি করতো। হাতে সব সময় গ্লাভস পরা এই তরুণ ঘটনাস্থল ছেড়ে যাওয়ার আগে প্রমাণ মুছতে জীবাণুনাশক ব্যবহার করতো।
রাশিয়ার কাজান, সামারা, তলিয়াত্তি, ইঝিভস্ক, ইউফা ও অন্যান্য শহরে হত্যাকাণ্ড চালিয়েছিল তিগারভ। ঠিক কত জন নারীকে সে খুন করেছে তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। ২০১৩ সালের পর তিগারভ সম্ভবত আর কোনো হত্যাকাণ্ড ঘটাননি। তবে ২০১৭ সালে আবারও কয়েকটি শহরে বয়স্ক নারী খুন হওয়ার ঘটনা ঘটে। ২০১৯ সালে তিগারভকে আটক করতে ৩০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করে পুলিশ।
-জেডসি
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











