রাশিয়ার কাছে পণ্য বিক্রি করবে না ‘নাইকি’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি।
বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি রাশিয়ার কাছে পণ্য বিক্রি করবে না। রাশিয়ায় যারা অনলাইনে শপিং করেন তারা এখন থেকে আর নাইকির পণ্য ক্রয় করতে পারছেন না।
এরই মধ্যে রাশিয়ার ক্রেতারা ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নাইকির পণ্য অর্ডার করতে পারছেন না।
রাশিয়ায় বসে যারা নাইকির ওয়েবসাইটে ঢুকেছেন তারা একটি নোটিশ দেখতে পাচ্ছেন। সেখানে লেখা আছে- এখানে নাইকির অর্ডার নিশ্চিত করা যাচ্ছে না। এর পরিবর্তে অনলাইন ক্রেতাদের নিকটস্থ নাইকির রিটেইল শপের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে।
ইউক্রেনে হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান নাইকি রাশিয়াতে তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে।
ইউক্রেনের সংসদ সদস্য লেসিয়া ভাসিলেঙ্কো টুইটারে লিখেছেন -নাইকি, অ্যাপল এবং অ্যামাজন রাশিয়াকে বর্জন করার বিষয়টি বড় ঘটনা।
তিনি লিখেছেন, প্রাইভেট কোম্পানিগুলো যে রাশিয়াকে বর্জন করতে পারে, এটি তার বড় উদাহরণ।
এদিকে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়ন। এ দুটি দেশের অ্যাথলিটরা কোন ধরণের আন্তর্জাতিক স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
আন্তর্জাতিক স্কেটিং-এ রাশিয়ার অ্যাথলিটরা বেশ ভালো দক্ষতা দেখিয়েছেন অতীতে। সম্প্রতি বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিকে স্কেটিং ইভেন্টে পাঁচটি পদক জিতেছে রাশিয়া।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










