রাশিয়ার ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর দাবি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে নিজেদের তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে রাশিয়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি করেছে গ্যামালিয়া রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিসট্রিক্ট ইনভেস্টমেন্ট। রাশিয়ার গণমাধ্যম দ্য মস্কো টাইমস এ তথ্য জানিয়েছে।
দ্বিতীয় দফা পরীক্ষায় এই ফল পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে প্রথম দফা পরীক্ষায় টিকাটি ৯২ শতাংশ কার্যকর বলে জানিয়েছিলো রাশিয়া। ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের প্রথম ডোজের ২৮তম দিনে করোনা সংক্রমণ রুখতে ৯১ দশমিক ৪ শতাংশ কার্যকরী হয়। ৪২তম দিনে কার্যকারিতা বেড়ে ৯৫ শতাংশ হয়েছে। দ্বিতীয় ডোজে স্বেচ্ছাসেবকদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে বলে জানিয়েছে গ্যামেলিয়া ইনস্টিটিউট।
এদিকে রাশিয়ান নাগরিকদের জন্য এ ভ্যাকসিন বিনা মূল্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে আরডিএএফ। এবং অন্য দেশ দুই ডোজের এ ভ্যাকসিন পাবে মাত্র ১০ ডলারে। এছাড়াও সংরক্ষণের ক্ষেত্রে এ ভ্যাকসিনের জন্য প্রয়োজন হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। রাশিয়ার এই ভ্যাকসিন ছাড়াও মার্কিন প্রতিষ্ঠান মডার্না ও ফাইজার এবং যুক্তরাজ্যের অক্সফোর্ডের করোনা টিকাও ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?





