রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ‘ধর্ষণকে’ যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
জাতিসংঘ ক্রমশ ইউক্রেনে ধর্ষণ ও যৌন সহিংসতার বিবরণ শুনছে বলে জানিয়েছেন সংস্থাটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
সোমবার (১১ এপ্রিল) নিরাপত্তা পরিষদে এ তথ্য জানিয়েছেন তিনি।
ওই কর্মকর্তা বলেন, রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ এনেছে ইউক্রেনের মানবাধিকার গ্রুপ।
লা স্ট্রাডা-ইউক্রেনের প্রেসিডেন্ট কাতেরিনা চেরেপাখা বলেন, তার সংস্থার জরুরি হটলাইন নম্বরে রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে ধর্ষণের ৯টি অভিযোগ জানিয়ে কল দেওয়া হয়েছে। এসব ঘটনায় ১২ জন নারী ও মেয়ে ভুক্তভোগী৷
নিরাপত্তা পরিষদে ভিডিও বার্তায় তিনি বলেন, এটি শুধু ছোট একটি অংশ, যা দেখা বা জানা গেছে। কিন্তু বড় অংশই অদেখা বা অজানা রয়ে গেছে।
কাতেরিনা বলেন, আমরা চাই আপনারা আমাদের কণ্ঠস্বর শুনুন, সহিংসতা ও ধর্ষণ এখন ইউক্রেনে রাশিয়ান হানাদারদের দ্বারা যুদ্ধের অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে।
২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার বেসামরিক লোকদের ওপর হামলার কথা অস্বীকার করে আসছে।
গত সপ্তাহে জাতিসংঘ বলেছে, জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষকরা রাশিয়ান বাহিনীর দ্বারা যৌন সহিংসতার অভিযোগ যাচাই করতে চাইছে। এর মধ্যে শিশুদের সামনে ধর্ষণ ও দলবেঁধে ধর্ষণের অভিযোগ রয়েছে। এমনকি ইউক্রেনীয় বাহিনী এবং নাগরিক প্রতিরক্ষা মিলিশিয়ারাও যৌন সহিংসতা করছে বলে দাবি করা হয়েছে।
ইউক্রেনের জাতিসংঘ মিশন তাৎক্ষণিকভাবে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি।
সোমবার জাতিসংঘে রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি নিরাপত্তা পরিষদে বলেন, আমরা যেমনটা একাধিকবার বলেছি, বেসামরিক জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালায় না রাশিয়া।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে 'রুশ সৈন্যদের হতাশাবাদী ও ধর্ষক হিসেবে উপস্থাপন করার জন্য' ইউক্রেন ও তার মিত্রদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন তিনি।
ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস নিরাপত্তা পরিষদকে বলেন, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব অভিযোগের স্বাধীনভাবে তদন্ত করতে হবে। আমরা ক্রমশ ধর্ষণ ও যৌন সহিংসতার কথা শুনছি।
জাতিসংঘে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়স নিরাপত্তা পরিষদকে বলেন, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় 'ইউক্রেনীয় নারীদের বিরুদ্ধে রাশিয়ান সৈন্যদের যৌন সহিংসতার অভিযোগের নথিপত্রের একটি বিশেষ প্রক্রিয়া চালু করছে'।
সূত্র : রয়টার্স, এনডিটিভি
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










