রাশিয়ার সুপার মার্কেটে চিনির জন্য ধ্বস্তাধস্তি!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার
সুপার মার্কেটে চিনির জন্য কাড়াকাড়ি চলছে। ছবি- টুইটার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ল সাধারণ নাগরিকের জীবনে। রাশিয়ার সুপার মার্কেটগুলিতে চিনির জন্য কাড়াকাড়ি করছে মানুষ। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ক্লিপ। যদিও রুশ সরকারের দাবি, কোনও সঙ্কট নেই। যুদ্ধ পরিস্থিতিতে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে এমন করছেন।
সংবাদ সংস্থা সূত্রে খবর, রাশিয়ার বেশ কিছু বাজারে চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। যেমন, সবচেয়ে বেশি ১০ কেজি পর্যন্ত চিনি কিনতে পারছেন রুশ নাগরিকরা। পাশাপাশি, শুধু চিনির মূল্যই ৩১ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে। ফলে যুদ্ধের বাজারে কাছেপিঠের সুপার মার্কেটে দৌড়চ্ছেন মানুষ। চলছে জিনিস কেনার জন্য ‘যুদ্ধ’। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাধারণ মানুষের সমস্যা কতটা প্রকট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিয়োগুলিতেই স্পষ্ট বলে মন্তব্য করছেন নেটাগরিকরা।
অন্য দিকে, রুশ প্রশাসনের দাবি, দেশে চিনি পর্যাপ্ত রয়েছে। ক্রেতারা আতঙ্কগ্রস্ত হয়ে বাজারে ছুটছেন। সুযোগ বুঝে মূল্যবৃদ্ধি করছে উৎপাদনকারী সংস্থাগুলি। তা ছাড়া কোনও সমস্যা নেই।
ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এনেছে একাধিক দেশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই পরিস্থিতিতে পশ্চিমী বাণিজ্যিক সংস্থাগুলিও এখন রাশিয়ায় ব্যবসা বন্ধ করেছে। এই পরিস্থিতিতে টিভি, গাড়ি থেকে নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে রাশিয়ার বাজারে। অন্য দিকে রয়েছে যুদ্ধ আবহে দ্রব্যমূল্য বৃদ্ধি। তা ছাড়া, দেশে চিনির অভাব বলেই বর্তমানে রফতানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে রুশবাসীরা।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










