ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৫:৩৫:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

রাশিয়ায় ২৪ ঘন্টায় ৭৯৭২ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৮ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

রাশিয়ায় ২৪ ঘন্টায় ৭৯৭২ জন করোনায় আক্রান্ত

রাশিয়ায় ২৪ ঘন্টায় ৭৯৭২ জন করোনায় আক্রান্ত

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৯৭২ হন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৯ হাজার ৬৩ জন। করোনা ভাইরাস রেসপন্স সেন্টার শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এ সময় করোনায় নতুন করে ১৮১ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৮৪১ জন। গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছে ১০ হাজার ৪৪৩ জন। মোট করোনমুক্ত হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৪০৬ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মস্কো, এখানে ২৪ ঘন্টায় ১ হাজার ১৩৬ জন আক্রান্ত হয়েছে। মস্কোতে মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯২১ জন। এদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ৪৩৪ জন করোনামুক্ত হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৪৫৬ জন মেডিকেল পর্যবেক্ষণে রয়েছে। দেশব্যাপী ১ কোটি ৬৩ লাখ লোকের করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।