ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুক্রবার যাচ্ছেন টুঙ্গিপাড়া

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবসের কর্মসূচিতে অংশ নিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার তাঁদের এ সফরের কথা রয়েছে। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন, শোভাবর্ধন ও তিন দিনব্যাপী বইমেলার সব প্রস্তুতি শেষ করেছে।

জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, টুঙ্গিপাড়া এসে শুক্রবার সকালে প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ঢাকা ফিরে যাবেন। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।