ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ২২:১৪:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী‌র জন্য আম পা‌ঠি‌য়ে‌ছে পা‌কিস্তান

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১২ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পা‌কিস্তা‌নের রাষ্ট্রপতি ড. আরিফ আলভী ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি মো. আব্দুল হা‌মিদ ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার জন্য আম উপহার পা‌ঠি‌য়ে‌ছেন।

বুধবার (১০ আগস্ট) ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় উল্লেখ করা হয়, প্রত্যেক বছর পাকিস্তান বন্ধুত্বপূর্ণ দেশের স্বনামধন্য ও বিশিষ্ট ব্যক্তিদের কাছে বিশ্বখ্যাত পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠায়। 

এ ঐতিহ্যের ধারাবাহিকতায়, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের কাছে পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠিয়েছেন।

এর আগে, গত জুলাই মা‌সের শুরুর দি‌কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য এক হাজার কেজি আম পা‌ঠি‌য়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।