রাষ্ট্রপতি হিসেবে শেষ ঈদের জামাত আদায় করলেন আবদুল হামিদ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ২২ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
২১তম রাষ্ট্রপতি হিসেবে শেষ ঈদের জামাত আদায় করলেন মো. আবদুল হামিদ। শনিবার সকালে জাতীয় ইদগাহ মাঠে পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
এদিন সকাল ৮ টা ৫৫ মিনিটে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঈদের প্রধান জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জানা যায়, নামাজ শেষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আর এই শুভেচ্ছা বিনিময় হবে বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে তার শেষ ঈদ শুভেচ্ছা বিনিময়। সেখানে উপস্থিত থাকবেন সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সকল শ্রেণি-পেশার মানুষ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছিলেন, ‘রাষ্ট্রপতি সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। পরে তিনি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বঙ্গভবনে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর একটি সংক্ষিপ্ত ভাষণও দিবেন তিনি।’
এদিকে করোনা মহামারির কারণে ২০২০ ও ২১ সালে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। কিছু বিধিনিষেধ মেনে ২০২২ সালে ঈদুল ফিতরের নামাজ জাতীয় ইদগাহ মাঠে অনুষ্ঠিত হলেও এতে অংশ নেননি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেবার বঙ্গভবনে ঈদের জামাত আদায় করেন তিনি। নামাজের পর ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছাও বিনিময় করেন রাষ্ট্রপতি। সেবছর ঈদুল আজহার নামাজও বঙ্গভবনে আদায় করেন রাষ্ট্রপতি।
টানা দুই মেয়াদে ১০ বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শেষে আগামী ২৪ এপ্রিল বিদায় নেবেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ। বঙ্গভবনের একাধিক সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি মেয়াদে বঙ্গভবনের বাসিন্দা ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনিই বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি, যিনি দুই মেয়াদ (১০ বছর) রাষ্ট্রপ্রধান ছিলেন।
অপরদিকে আগামী সোমবার দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে এরই মধ্যে সেজেছে পুরো বঙ্গভবন। উৎসব আমেজ আর সাজ সাজ রব বিরাজ করছে সর্বত্র। নতুন রাষ্ট্রপতির শপথের পরপরই বিদায় নেবেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কোনো রাষ্ট্রপতিকে বিদায় জানাতে এই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে রাজসিক বিদায় সংবর্ধনার।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











