ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২৩:৫৬:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

রাসেল-শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আলমগীর হোসেন রিগ্যান নামে এক আইনজীবী।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে মামলাটি ২৭ সেপ্টেম্বর দায়ের করা হয়েছে। ওইদিন আদালত জবানবন্দি গ্রহণ করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মামলার বাদী আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।