রিকশাচালককে মারধর: সেই নারী আইনজীবী বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৪ মে ২০২৩ রবিবার
ফাইল ছবি
রিকশাচালককে মারধরের ঘটনায় যশোরের সেই নারী আইনজীবীকে সাত দিনের জন্য বরখাস্ত করেছে জেলা আইনজীবী সমিতি।
রবিবার (১৪ মে) জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার অভিযুক্ত আইনজীবী আরতী রানী ঘোষকে শোকজ নোটিশ দেয় জেলা আইনজীবী সমিতি। একদিন পর বৃহস্পতিবার তার দেওয়া শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় আজ সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা গণমাধ্যমকে বলেন, ‘আরতী রানীর শোকজের জবাব সন্তোষজনক হয়নি। শোকজের জবাবে তিনি বলেছেন-ওই রিকশাচালক প্রথমে তাকে আঘাত করেছে। এতে তিনি মারাত্মক ব্যথা পান ও তার শরীরে জখম হয়। পরে রাগান্তিত হয়ে তিনি রিকশাচালককে মারপিট করেছেন।’
তিনি বলেন, ‘এ ছাড়া তার জবাবের সঙ্গে তার মেডিকেল সার্টিফিকেট, ক্ষতস্থানের চিহ্নের ছবি ও হাসপাতালে ভর্তি থাকার প্রমাণপত্র উপস্থাপন করেছেন। তিনি এ ধরনের কাজ আর কখনোই করবেন না এবং ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে ভুল স্বীকার করে সমিতির কাছে তিনি ক্ষমা চেয়েছেন।’
তিনি আরও বলেন, আমরাও অধিক নমনীয় হয়ে আপাতত সাত দিনের জন্য সাময়িক বহিষ্কার করেছি। আগামী সাত দিন পর তাকে আবার জবাব দাখিল করতে বলেছি। সেই জবাব সন্তোষজনক না হলে আমরা বার কাউন্সিলর বরাবর তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করাব।’
প্রসঙ্গত, গত ৭ মে যশোর জেলা আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে (মুজিব সড়ক) এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে আইনজীবী আরতি রানী ঘোষের বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পর অভিযুক্ত আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দেয় যশোর জেলা আইনজীবী সমিতি।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার