রিকশাচালকদের চায়ের আমন্ত্রণ ডিএসিসিসি মেয়রের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আন্দোলনরত রিকশাচালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসিসিসি) মেয়র সাঈদ খোকন।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় এ আমন্ত্রণ জানান তিনি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, আলোচনায় সমস্যার সমাধান হবে। মেয়র আরো বলেন, ঢাকায় অনেক রাস্তা, আমরা মাত্র দু’টি রাস্তা বন্ধ করেছি, তারা (রিকশাচালক) কেন এমন করছে।
এ সময় রাজধানীর যানজটের বিষয়ে নগরপিতা হিসেবে আমার একার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে সাঈদ খোকন বলেন, এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ ছাড়াও ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএসিসিসি মেয়র।
রাজধানীর কয়েকটি সড়কে রিকশা চলাচল বন্ধ করার ঘোষণায় গতকাল সোমবার মুগদা বিশ্বরোড এলাকায় বিক্ষোভ করেন চালক-মালিকরা। একই দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সড়ক অবরোধ করেন রিকশাচালকরা। এতো দুর্ভোগে পড়েন রাজধানীবাসী।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





