রিপোর্ট `নেগেটিভ`, শ্বাসকষ্টে মারা গেলেন সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ এএম, ২৩ মে ২০২০ শনিবার
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জ্যেষ্ঠ সাংবাদিক সুমন মাহমুদ মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুরান ঢাকার গেন্ডারিয়ায় আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে দুবার তার করোনা পরীক্ষা করা হয়, দুবারাই ফলাফল ‘নেগেটিভ’ আসে।
শুক্রবার বিকেল ৪টায় শ্বাসকষ্ট জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সাংবাদিক সুমন মাহমুদের ভাই কর্নেল (অবসরপ্রাপ্ত) মঞ্জুর আহমেদ হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্নেল আহমেদ হেলাল জানান, গত ১২ মে থেকে প্রচণ্ড শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তার ভাই। তিনি বলেন, ‘যেহেতু শ্বাসকষ্ট করোনার উপসর্গ, তাই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।’
কর্নেল মঞ্জুর অভিযোগ করে বলেন, ‘কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ ঘণ্টা অপেক্ষা শেষে একটি অস্বাস্থকর পরিবেশে থাকার ব্যবস্থা করে দেয় কর্তৃপক্ষ। সেখানে থাকা সম্ভব নয় ভেবে সুমনকে বাসায় নিয়ে আসলে পরিস্থিতি খারাপ হতে থাকে। পরে ওই রাতেই আজগর আলী হাসপাতালে ভর্তি করানোর পর আইসিইউতে নেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘গত ১৩ তারিখ সুমনের শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। ১৪ তারিখ থেকে নেবুলাইজার দেওয়াসহ সব ধরনের চেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। ওই দিন থেকেই তিনি অচেতন অবস্থায় ছিলেন। এর মাঝখানে দুবার করোনাভাইরাসের টেষ্ট করানো হয়। যার রিপোর্ট নেগেটিভ আসে। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সাংবাদিক সুমন মাহমুদ স্ত্রী, ছেলেমেয়েসহ ঢাকায় বসবাস করতেন। তার স্ত্রী প্রফেসর ডা. পারভীন শাহীদা আকতার দেশের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ। পেশাগত জীবনে সুমন মাহমুদ দৈনিক ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে যুক্ত ছিলেন। দীর্ঘদিন থেকে অবসর জীবনযাপন করছিলেন তিনি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




