রিফাত হত্যাকাণ্ডে ‘সংশ্লিষ্টতা’, মিন্নি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার
বরগুনায় আলোচিত রিফাত শরিফ হত্যাকাণ্ডে জড়িত প্রতীয়মান হওয়ায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত ৯টার পর তাকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা পুলিশ (এসপি) সুপার মারুফ হোসেন আজ মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে মিন্নিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকাল পৌনে ১০টার দিকে বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইঠায় মিন্নিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যদের হেফাজতে নেয় পুলিশ।
দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্যও নিশ্চিত করেছিলেন।
মিন্নিকে কেন বাসা থেকে নিয়ে আসা হয়েছে, এ প্রশ্নের উত্তরে এসপি মারুফ হোসেন বলেন, মামলার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের জন্য এ মামলার ১ নম্বর সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। তার বক্তব্য রেকর্ড ও জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনসে ডেকে আনা হয়েছে।
রিফাত হত্যা মামলায় মিন্নিকে এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান বরগুনার এসপি।
গত ২৬ জুন সংঘটিত রিফাত শরিফ হত্যা মামলায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত এজাহারভুক্ত সাতজন (ছয়জন জীবিত) ও সন্দেহজনক সাতজন আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করে। এজাহারভুক্ত গ্রেপ্তার চারজন এবং সন্দেহজনক ছয়জন আসামিসহ মোট ১০ জনকে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত দুজন এবং সন্দেহজনক একজনসহ মোট তিন আসামিকে আদালতের অনুমতিক্রমে বিভিন্ন মেয়াদে রিমান্ডে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এ ছাড়া এই মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



