রুমিন ফারহানাকে এক হাজার টাকা দিলেন বৃদ্ধা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
নির্বাচনী প্রচারণার এক আবেগঘন মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হাতে এক হাজার টাকার নোট তুলে দেন এক বৃদ্ধা। নির্বাচনী খরচের জন্য এই টাকা দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, জিতে গেলে যেন রুমিন ফারহানা তাদের দিকে তাকান এই প্রত্যাশা থেকেই তিনি আশীর্বাদ জানাচ্ছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার ধাউরিয়া গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় বিমলা সরকার নামের ওই বৃদ্ধা প্রথমে গাঁদা ফুলের মালা দিয়ে রুমিন ফারহানাকে বরণ করেন। এরপর তার হাতে এক হাজার টাকার নোট গুঁজে দিয়ে বলেন, আপনি যাতে নির্বাচনে পাস করেন, সেই আশীর্বাদ করলাম। এই টাকা দিলাম নির্বাচনে খরচ করতে। পাস করে আমাদের দিকে দেখবেন। আমি আপনার মা হয়ে আশীর্বাদ করলাম।
বৃদ্ধার কাছ থেকে টাকা গ্রহণ করে রুমিন ফারহানা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি নিজ হাতে ফুলের মালাটি খুলে আবার বৃদ্ধার গলায় পরিয়ে দেন। এ সময় উপস্থিত শতাধিক মানুষ করতালি দিয়ে এই দৃশ্যকে স্বতঃস্ফূর্ত ভালোবাসার নিদর্শন হিসেবে গ্রহণ করেন।
পরে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, এটি কোনো প্রচারণার অংশ নয়। এটি একজন মায়ের স্নেহ, একজন গ্রাম্য নারীর আন্তরিকতা। এই টাকা আমি নির্বাচনী তহবিলে জমা দেব এবং এর রসিদ ওই বৃদ্ধাকে দেওয়া হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











