রুমিন ফারহানার আসনে এমপি হলেন ইনুর স্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১০ পিএম, ৫ মার্চ ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার ছেড়ে দেওয়া জাতীয় সংসদের সংরক্ষিত আসন থেকে এমপি হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক। তিনি জাসদের সহ-সভাপতি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী। এই পদে বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগের যুগ্ম-সচিব ও এই আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ইসি জানায়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী সব রাজনৈতিক দল বা জোটের মধ্যে নির্বাচনের জন্য উন্মুক্ত একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ১৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এই সময়ের মধ্যে ১৪ দলীয় জোটের মনোনীত জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর প্রার্থী আফরোজা হকের মনোনয়নপত্র দাখিল করা হয়। দাখিল করা মনোনয়নপত্র পূর্বঘোষিত সময়সূচি অনুসারে ২ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১টা থেকে বাছাই করে আফরোজা হকের মনোনয়নপত্র গৃহীত হয়। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১০ এর উপ-ধারা (৮) অনুসারে আফরোজা হকের মনোনয়নপত্র বৈধ হয়।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


