রুম্পা হত্যাকাণ্ডে অভিযোগের তীর প্রেমিকের দিকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার
স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যায় খুনির গ্রেপ্তার দাবিতে সহপাঠীদের মানববন্ধন।
স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যাকাণ্ডে দুদিন পেরিয়ে গেলেও রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ। রমনার সিদ্ধেশ্বরীর একটি রাস্তা থেকে লাশ উদ্ধারের পর থেকে হত্যার মোটিভ নিয়ে তদন্ত চালালেও সন্দেহভাজন কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি তদন্তসংশ্লিষ্টরা।
রুম্পার সহপাঠী ও স্বজনরা জানিয়েছেন, রুম্পার বয়ফ্রেন্ড সৈকতের কথা। হত্যাকাণ্ডে সঙ্গে সংশ্লিষ্টতা থাকার বিষয়ে অনেকে সৈকতের দিকে আঙুল তুলছেন।
পুলিশ সূত্র বলছে, নিহত রুম্পার বাঁ স্তনে আঁচড় বা কামড়ের দাগ রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, হত্যার আগে রুম্পা ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনায় জড়িত থাকার বিষয়ে বয়ফ্রেন্ডের বিরুদ্ধে তথ্য থাকার কথা জানিয়েছে পুলিশ।
নিহতের সহপাঠীদের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরে সৈকতের সঙ্গে রুম্পার সম্পর্কের অবনতি হয়। বিয়ের জন্য চাপ দেওয়ায় রুম্পাকে এড়িয়ে চলছিলেন। খুনের পেছনে অন্য কোনো সহপাঠী-বন্ধু বা পারিবারিক কোনো শত্রুতা কাজ করেছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুম্পাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে শুক্রবার ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। শুক্রবার বন্ধের দিনেও হত্যাকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ক্যাম্পাসে জড়ো হন সহপাঠীরা।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সহপাঠীসহ সব বিভাগের শিক্ষার্থীরা। যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। হত্যার বিচার না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সিদ্ধেশ্বরী শাখার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে যান। সেখানে মানববন্ধন করেন।
বিক্ষোভ থেকে আজ শনিবার ফের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রতিবাদ কমসূচিতে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও।
মানববন্ধনে বক্তারা বলেন, রুম্পা আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে আমরা জানতে চাই। হত্যা করা হলে বিচারের নিশ্চয়তা চাই।
এদিকে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ সদরের বিজয়নগরে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে রুম্পাকে দাফন করা হয়।
হবিগঞ্জে কর্মরত রুম্পার বাবা ইন্সপেক্টর রোকনউদ্দিন বলেন, আমি অনেক কষ্ট করে রুম্পাকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলাম। কিন্তু এভাবে তার মৃত্যু হবে আমি ভাবতে পারিনি। নুসরাত হত্যার মামলার মতো দ্রুত বিচার দাবি করেন তিনি।
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











