রুশ আক্রমণে ৪০ লাখের বেশি ইউক্রেনীয় শিশু বাস্তুচ্যুত: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি।
রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সাড়ে ৭০ লাখ শিশুর মধ্যে ৪০ লাখ ৮০ হাজারের মতো শিশু বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধের ছয় সপ্তাহে ইউক্রেনের মোট শিশুর দুই তৃতীয়াংশ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
জাতিসংঘ আরও জানিয়েছে যে তারা ১৪২ জন তরুণের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
সম্প্রতি ইউক্রেন থেকে ফিরে আসা ইউনিসেফের ইমার্জেন্সি প্রোগ্রামের পরিচালক ম্যানুয়েল ফনটেইন বলেন, ইউক্রেনের ৭.৫ মিলিয়ন শিশুর মধ্যে ৪.৮ মিলিয়ন শিশু খুব স্বল্প সময়ের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা ফনটেইন তার দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে এত অল্প সময়ে এ রকম ঘটনা ঘটতে দেখেননি।
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে ফনটেইন জানিয়েছেন, আনুমানিক ৩০ লাখের বেশি শিশু তাদের বাড়িতেই রয়ে গেছে এবং তাদের অর্ধেকর কাছাকাছি শিশু পর্যাপ্ত খাবার না পাওয়ার ঝুঁকিতে রয়েছে। মরিপোল ও খেরসন শহরের পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ বলে সতর্ক করেছেন তিনি। এসব শহরে পানি ও স্যানিটেশন ব্যবস্থা নেই বললেই চলে। তা ছাড়া খাদ্য এবং ওষুধের সরবরাহও ব্যাহত হচ্ছে বলে জানান ফনটেইন।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










